- কৃষ্ণের জন্ম, বৃন্দাবনে রাধার সঙ্গে তাঁর প্রণয় এবং অন্তে বৃন্দাবন ও রাধা উভয়কে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মথুরায় অভিপ্রয়াণ – এই হল ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের মূল উপজীব্য।
- মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন।
- এটি সর্বজনীন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষার রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- এর রচয়িতা বড়ু চণ্ডীদাস।
- ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ 'শ্রীকৃষ্ণকীর্তন' আবিষ্কার করেন।
- এ কাব্যের প্রধান চরিত্র তিনটি- কৃষ্ণ, রাধা ও বড়াই।
- কাবতগ্রন্থটি ১৩ খণ্ড ও ৪১৮ টি পদে বিন্যস্ত।