হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন?

A চর্যাপদাবলি

B চর্যাগীতিকা

C চর্যাচর্যবিনিশ্চয়

D হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা

Solution

Correct Answer: Option D

চর্যাপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
- চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী।
- ১৯১৬ সালে হরপ্রসাদ শাস্ত্রী এটি 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধগান ও দোহা' নামে সম্পাদনা করে প্রকাশ করেন।
- চর্যাপদের ভাষা নিয়ে বিতর্ক থাকলেও ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর 'Origin and Development of the Bengali Language' (ODBL) গ্রন্থে প্রমাণ করেন যে, এর ভাষা মূলত বাংলা।
- চর্যাপদের মোট পদসংখ্যা ৫১টি (মতান্তরে ৫০টি)। তবে মূল পুঁথিতে পাওয়া গেছে সাড়ে ৪৬টি পদ।
- চর্যাপদ রচনায় সবথেকে বেশি পদের রচয়িতা কাহ্নপা। তাঁর রচিত পদের সংখ্যা ১৩টি।

চর্যাগীতিকা সম্পর্কিত আরও কিছু তথ্য:
- চর্যাপদের ভাষায় একই সঙ্গে আলো ও আঁধার অর্থাৎ অস্পষ্টতা থাকায় একে ‘সন্ধ্যা ভাষা’ বা ‘আলো-আঁধারি ভাষা’ বলা হয়।
- এটি মূলত বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন-ভজন বা ধর্মীয় তত্ত্বকেন্দ্রিক গান।
- চর্যাপদ যে ছন্দে লেখা তাকে অনেক সময় ‘পাদাকুলক’ বা ‘মরিহট্ট’ ছন্দ নামেও অভিহিত করা হয়, যা আধুনিক মাত্রাবৃত্ত ছন্দেরই প্রাচীন রূপ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions