ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে ?
সঠিক উত্তর: Option C
- ইউরিয়া (Urea) বা কার্ব্যামাইড (Carbamide) একটি জৈব যৌগ যার রাসায়নিক সংকেত (NH2)2CO।
- ইউরিয়ার অণুতে দুইটি অ্যামাইন (-NH2) অবশেষ একটি কার্বনিল (-CO-) ফাংশনাল গ্রুপ দ্বারা সংযুক্ত হয়েছে।
- পশুসমূহের দেহে নাইট্রোজেন বিশিষ্ট যৌগসমূহের বিপাক প্রক্রিয়াতে ইউরিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে নাইট্রোজেনধারী যৌগের মধ্যে ইউরিয়া প্রধান।
- ইউরিয়া কঠিন, বর্ণহীন, গন্ধহীন, ক্ষারধর্মী নয়, অম্লধর্মী নয়, পানিতে অতি সহজে দ্রাব্য এবং তুলনামূলকভাবে অবিষাক্ত।
- এ কারণে নাইট্রোজেনের উৎস হিসেবে এটিকে ব্যাপকভাবে সারে ব্যবহার করা হয়। এছাড়া রাসায়নিক শিল্পে ইউরিয়াকে একটি গুরুত্বপূর্ণ ফিডস্টক (feedstock) হিসেবে ব্যবহার করা হয়।
- জার্মান রসায়নবিদ ফ্রিডরিশ ভোলার ১৮২৮ সালে প্রথম অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ ইউরিয়া সংশ্লেষণের পদ্ধতি আবিষ্কার করেন। তাঁর এই আবিষ্কার গোটা রসায়নের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য করা হয়।