এটি নির্ভর করে বাক্যের গঠনের ওপর। তাই ভাষাভাষী শব্দটি সর্বত্র অপপ্রয়োগ নয়। যেমন: ভাষাভাষীর দিক দিয়ে পৃথিবীতে বাংলার স্থান চতুর্থ। এখানে ভাষাভাষী শব্দটির প্রয়োগ শুদ্ধ। তবে ভাষাভাষী শব্দটির আগে কোনো ভাষার নাম থাকলে ভাষাভাষী শব্দটি অপপ্রয়োগ হয়ে যায়। যেমন: ইংরেজি ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী।
“পৃথিবীর সকল ভাষাভাষীর প্রতি আমার ভাষিক শ্রদ্ধা।” এই বাক্যে ভাষাভাষী সঠিক। যদি লেখা হয় “পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীর প্রতি আমার ভাষিক শ্রদ্ধা।” এই বাক্যে ভাষার নাম উল্লেখ থাকায় ভাষাভাষী অপপ্রয়োগ হয়ে গিয়েছে। বাক্যটির শুদ্ধ রূপ হবে: “ পৃথিবীর সকল বাংলাভাষীর প্রতি আমার শ্রদ্ধা।”
কেউ বাংলাভাষী, কেউ ইংরেজিভাষী, কেউ হিন্দিভাষী, তবে সব মানুষই ভাষাভাষী।