৫ টাকায় ২ টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি বিক্রয় করলে ৪০% লাভ হবে?
Solution
Correct Answer: Option B
২টি কমলার ক্রয়মূল্য = ৫ টাকা
১টি কমলার ক্রয়মূল্য = ৫/২ টাকা = ২.৫ টাকা
৪০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ৪০) টাকা বা ১৪০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪০/১০০ টাকা
ক্রয়মূল্য ২.৫ টাকা হলে বিক্রয়মূল্য = (১৪০ × ২.৫) / ১০০ টাকা
= ৩.৫ টাকা
এখন,
৩.৫ টাকায় বিক্রয় করতে হবে = ১টি কমলা
১ টাকায় বিক্রয় করতে হবে = ১/৩.৫ টি কমলা
৩৫ টাকায় বিক্রয় করতে হবে = (১ × ৩৫)/৩.৫ টি কমলা
= ১০ টি কমলা
শর্টকাট টেকনিক:
১ টাকায় ক্রয়কৃত পণ্যের সংখ্যা = a
১ টাকায় বিক্রয়কৃত পণ্যের সংখ্যা = b
লাভ % = x
সূত্র: b = [a ÷ (100 + x)] × 100
এখানে,
৫ টাকায় কেনে ২ টি,
তাই ১ টাকায় কেনা পণ্যের সংখ্যা (a) = ২/৫ টি
আমাদের বের করতে হবে ৩৫ টাকায় কয়টি বিক্রি করবে। আগে ১ টাকায় কয়টি বিক্রি করবে তা বের করি।
১ টাকায় বিক্রয় সংখ্যা (b) = [(২/৫) ÷ (১০০ + ৪০)] × ১০০
b = [(২/৫) ÷ ১৪০] × ১০০
b = [(২/৫) × (১/১৪০)] × ১০০
b = ২/৭০০ × ১০০
b = ২/৭
অর্থাৎ, ১ টাকায় বিক্রি করতে হবে ২/৭ টি কমলা।
সুতরাং, ৩৫ টাকায় বিক্রি করতে হবে = (২/৭) × ৩৫ টি
= ১০ টি
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন