Correct Answer: Option A
বাংলাদেশ ও বিশ্বের সাহিত্য জগতে আলাউদ্দিন আল আজাদ এক শ্রদ্ধেয় নাম। ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, সব্যসাচী লেখক, শিক্ষাবিদ ড. আলাউদ্দিন আল আজাদ আমাদের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র। আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের তথা সারা বিশ্বের সাহিত্য জগতের দীপ্তিমান প্রতিভা, মহান ব্যক্তিত্ব ও স্বকীয় মহিমায় উদ্ভাসিত এক নিরীক্ষাধর্মী সাহিত্যশিল্পী। তিনি তাঁর বহু রচনায় সমাজগতি ও মানববিচরণ রূপায়নে যেমন বিশেষ সার্থকতার সঙ্গে রূপক ও প্রতীক ব্যবহার করেছেন তেমনি আবার রোমান্টিকতা এবং মাটি ও মানুষের প্রতি কমিটমেন্ট ছিলো তাঁর কবিতার স্বাভাবিক কণ্ঠস্বর। আর এভাবেই কালক্রমে তিনি নির্মাণ করেছেন মানুষ, তার বসবাসের ভূমি, তার অবস্থান-রাষ্ট্রের কাঠামো ও চরিত্র এবং অমিত সম্ভাবনার সূত্রাবলির অশেষ কথামালা। আলাউদ্দিন আল আজাদকে তাই বলা চলে আমাদের কালের কবি, আমাদের চেতনার বর্ণনাকারী শিল্পী; পর্যায়ক্রমিক রূপান্তরশীল এক অনন্য প্রতিভা। দেশ বরেণ্য এই কবি ২০০৯ এর ৩রা জুলাই মৃত্যুবরণ করেন।গল্প, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ, গবেষণা, সম্পাদনাসহ সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর সফল ও সার্থক পদচারণা। তাঁর রচিত
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions