বৃত্তের কেন্দ্র হতে কোন জ্যা-এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যা-কে কী করে?
A সমকোণে বিভক্ত করে
B সমদ্বিখণ্ডিত করে
C সমান্তরাল করে
D লম্বভাবে স্পর্শ করে
Solution
Correct Answer: Option B
- বৃত্তের কেন্দ্র থেকে যেকোনো জ্যা-এর উপর একটি লম্ব অঙ্কন করা হলে, সেই লম্ব জ্যা-টিকে সমান দুই ভাগে ভাগ করে। - অর্থাৎ, যদি O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB জ্যা-এর উপর OM লম্ব হয়, তবে AM এবং MB-এর দৈর্ঘ্য সমান হবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।