Solution
Correct Answer: Option A
- আবুল মনসুর আহমদ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে ১৮৯৮ সালের ৩রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
- তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন।
- তিনি যে সকল সাময়িক পত্রিকায় কাজ করেন, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য সোলতান, মোহাম্মদী, দি মুসলমান, কৃষক, নবযুগ ও ইত্তেহাদ।
- তিনি সাপ্তাহিক সোলতান ও মোহাম্মদীর সহকারী সম্পাদক ছিলেন।
- বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।
- ১৯৭৯ সালের ১৮ মার্চ আবুল মনসুর আহমদের মৃত্যু হয়।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
- আয়না,
- ফুড কনফারেন্স,
- গালিভারের সফরনামা,
- সত্যমিথ্যা,
- জীবন ক্ষুধা,
- আবে-হায়াৎ ইত্যাদি