বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?
A ৯৯০.৭২ কিলোগ্রাম
B ৭৬৮.৪০ কিলোগ্রাম
C ৮৬৪.৩২ কিলোগ্রাম
D ১০২৪.৫৬ কিলোগ্রাম
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ১৬ মিটার
প্রস্থ = ১২ মিটার
উচ্চতা = ৪ মিটার
সুতরাং, ঘরের আয়তন = ১৬ মিটার × ১২ মিটার × ৪ মিটার
= ৭৬৮ ঘনমিটার
আমরা জানি,
১ ঘনমিটার পানির ওজন = ১০০০ কিলোগ্রাম।
তাহলে ৭৬৮ ঘনমিটার পানির ওজন = ৭৬৮ ঘনমিটার × ১০০০ কিলোগ্রাম/ঘনমিটার
= ৭৬৮০০০ কিলোগ্রাম
যেহেতু বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী, তাহলে ওই ঘরের বাতাসের ওজন = ৭৬৮০০০ কিলোগ্রাম × ০.০০১২৯
= ৯৯০.৭২ কিলোগ্রাম
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ
১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন