‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
A মানিক বন্দ্যোপাধ্যায়
B আবু জাফর শামসুদ্দিন
C বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D শওকত ওসমান
Solution
Correct Answer: Option A
-মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প ‘প্রাগৈতিহাসিক’ ।
-এ গল্পের কেন্দ্রীয় চরিত্র ভিখু ও পাঁচি।
-বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ভিখু বর্শার খোঁচায় আহত হয়।
-আহত অবস্থায় তার ডাকাতদলের সহযোগী পেহ্লাদের বাসায় আশ্রয় নেয়।
-পেহ্লাদের স্ত্রীর সাথে অশ্লীল আচরণ করায় সেখান থেকে বিতাড়িত হয় এবং প্রতিশোধপরায়ণ হয়ে পেহ্লাদের ঘরে আগুন দেয়।
-পরবর্তীতে ভিখু ভিক্ষাবৃত্তিতে নেমে আরেক ভিখারী পাঁচির প্রেমে মত্ত হয়।
-প্রেমের বাধা হিসেবে পাঁচির স্বামী বসিরকে হত্যা করে পাঁচিকে নিয়ে অচেনা উদ্দেশ্যে পাড়ি জমায়।