বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির প্রতিষ্ঠাতাদের মধ্যে কে ছিলেন?

A কাজী নজরুল ইসলাম

B মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী

C শামসুর রাহমান

D আবুল ফজল

Solution

Correct Answer: Option B

- বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি ১৯১১ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটি গঠিত হয়েছিল বাংলার উদীয়মান মুসলিম লেখকদের সাহিত্য চর্চার একটি কেন্দ্র হিসেবে। এটি মূলত বঙ্গীয় সাহিত্য পরিষদের (১৮৯৩) আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠা পায়।
- প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী, মুহম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী এবং মোহাম্মদ মোজাম্মেল হক। সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহম্মদ শহীদুল্লাহ্।

- সমিতির প্রধান উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় মুসলিম সাহিত্যচর্চাকে উৎসাহিত করা, ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থ অনুবাদ করা, প্রাচীন সাহিত্য সংরক্ষণ করা এবং হিন্দু-মুসলমানের মধ্যে সাহিত্যিক সম্প্রীতি স্থাপন করা।

এই সাহিত্য আন্দোলনের অগ্রগতিকে ছড়িয়ে দিতে সমিতি দুটি মুখপত্র প্রকাশ করে:
- ১. বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা – বৈশাখ ১৩২৫ / এপ্রিল ১৯১৮
- ২. সাহিত্যিক – অগ্রহায়ণ ১৩৩৩ / ডিসেম্বর ১৯২৬.

উল্লেখ্য - 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' সংগঠনের মুখপত্র ছিল 'শিখা' পত্রিকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions