‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B আবুল ফজল

C প্যারীচাঁদ মিত্র

D সৈয়দ মজতুবা আলী

Solution

Correct Answer: Option D

‘পঞ্চতন্ত্র’ (১৯৫২) রম্যগ্রন্থটির রচয়িতা হলেন প্রখ্যাত সাহিত্যিক ও বহুভাষাবিদ সৈয়দ মজতুবা আলী। তিনি বাংলা সাহিত্যে তাঁর অনন্য গদ্যশৈলী এবং রম্যরচনার জন্য বিশেষভাবে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিশ্বভারতী গড়ার সময় যে কয়জন ছাত্রের মধ্যে নিজের আদর্শের প্রতিফলন দেখতে পেয়েছিলেন, তাঁদের মধ্যে মজতুবা আলী অন্যতম।

সৈয়দ মজতুবা আলী রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
রম্যরচনা ও ভ্রমণকাহিনী:
- দেশে-বিদেশে (১৯৪৯ - এটি তাঁর প্রথম ও সর্বাধিক পঠিত ভ্রমণকাহিনী),
- পঞ্চতন্ত্র (১৯৫২),
- চাচা কাহিনী (১৯৫২),
- ময়ূরকণ্ঠী (১৯৫২),
- জলে ডাঙ্গায় (১৯৬০),
- ধূপছায়া,
- কত না অশ্রুজল।

উপন্যাস:
- অবিশ্বাস্য (১৯৫৪),
- শবনম (১৯৬০),
- শহর ইয়ার (১৯৬৯),
- তুলনাহীনা।

ছোটগল্প:
- পাদটীকা।

জেনে রাখা ভালো:
- প্রাচীন সংস্কৃত সাহিত্যে বিষ্ণু শর্মা রচিত একটি বিখ্যাত নীতিশিক্ষামূলক গল্পগ্রন্থের নামও ‘পঞ্চতন্ত্র’। এটি মূলত পশুপাখির গল্পের মাধ্যমে রাজপুত্রদের রাজনীতি ও লোকব্যবহার শেখানোর জন্য লেখা হয়েছিল।
- সৈয়দ মজতুবা আলী 'সত্যপীর', 'ওমর খৈয়াম', 'টেকচাঁদ', 'প্রিয়দর্শী' ইত্যাদি ছদ্মনামে লিখতেন।
- তাঁর রচিত ‘দেশে-বিদেশে’ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণকাহিনী হিসেবে বিবেচিত হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions