Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
$x + y = 7$ ........... (i)
$xy = 12$
আমরা জানি,
$(x - y)^2 = (x + y)^2 - 4xy$
বা, $(x - y)^2 = (7)^2 - 4 \times 12$ [মান বসিয়ে]
বা, $(x - y)^2 = 49 - 48$
বা, $(x - y)^2 = 1$
বা, $x - y = \pm 1$
এখন, $x - y = 1$ হলে, (১) নং সমীকরণের সাথে যোগ করে পাই,
$x + y = 7$
$x - y = 1$
--------------
$2x = 8$
বা, $x = 4$
$x$-এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
$4 + y = 7$
বা, $y = 3$
আবার, $x - y = -1$ হলে, একই ভাবে সমাধান করে পাওয়া যায় $x = 3$ এবং $y = 4$।
সুতরাং নির্ণেয় $x$ ও $y$ এর মান যথাক্রমে ৩ ও ৪ বা ৪ ও ৩।
শর্টকাট টেকনিক:
প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল ৭ এবং গুণফল ১২।
অপশনগুলো পরীক্ষা করি:
১) ৩ + ৫ = ৮ (৭ নয়) [বাতিল]
২) ২ + ৩ = ৫ (৭ নয়) [বাতিল]
৩) ৯ + ৩ = ১২ (৭ নয়) [বাতিল]
৪) ৩ + ৪ = ৭ (সঠিক) এবং ৩ × ৪ = ১২ (সঠিক)
সুতরাং, সঠিক উত্তর ৩, ৪।