দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং সংখ্যা দুটি গুনফল 117 সংখ্যা দুটি নির্ণয় কর।

A 12,6

B 13,9 

C 14,8 

D 15,5 

Solution

Correct Answer: Option B

মনে করি, সংখ্যা দুটি $x$ ও $y$।
প্রশ্নমতে,
$x^2 + y^2 = 250$ . . . . . . . (i)
এবং $xy = 117$ . . . . . . . . . . . (ii)

আমরা জানি,
$(x + y)^2 = x^2 + y^2 + 2xy$
বা, $(x + y)^2 = 250 + 2 \times 117$ [মান বসিয়ে]
বা, $(x + y)^2 = 250 + 234$
বা, $(x + y)^2 = 484$
বা, $x + y = \sqrt{484}$
$\therefore x + y = 22$ . . . . . . . (iii)

আবার,
$(x - y)^2 = x^2 + y^2 - 2xy$
বা, $(x - y)^2 = 250 - 2 \times 117$
বা, $(x - y)^2 = 250 - 234$
বা, $(x - y)^2 = 16$
বা, $x - y = \sqrt{16}$
$\therefore x - y = 4$ . . . . . . . . (iv)

এখন, (iii) ও (iv) নং সমীকরণ যোগ করে পাই,
$2x = 22 + 4$
বা, $2x = 26$
বা, $x = \frac{26}{2}$
$\therefore x = 13$

আবার, (iii) নং সমীকরণ হতে (iv) নং সমীকরণ বিয়োগ করে পাই,
$2y = 22 - 4$
বা, $2y = 18$
বা, $y = \frac{18}{2}$
$\therefore y = 9$
অতএব, সংখ্যা দুটি ১৩ (13) এবং ৯ (9)।

বিকল্প পদ্ধতি (অপশন টেস্ট):
প্রশ্নে বলা আছে সংখ্যা দুটির গুণফল 117 এবং বর্গের সমষ্টি 250। সবগুলো অপশন যাচাই করি:
১) অপশন (12, 6): গুণফল $12 \times 6 = 72$; শর্ত পূরণ করে না।
২) অপশন (13, 9): গুণফল $13 \times 9 = 117$; (১ম শর্ত পূরণ হয়েছে)
বর্গের সমষ্টি: $13^2 + 9^2 = 169 + 81 = 250$; (২য় শর্তও পূরণ হয়েছে)
যেহেতু দুটি শর্তই মিলে গেছে, তাই সঠিক উত্তর 13, 9
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions