'নদী ও নারী' উপন্যাসটি কার রচনা ?

A কাজী আব্দুল ওদুদ

B হুমায়ন কবির

C আবুল ফজল

D শামসুদ্দিন আবুল কালাম

Solution

Correct Answer: Option B

খুবই সংক্ষিপ্ত হলেও হুমায়ুন কবিরকে কথাসাহিত্যের জগতে অনুশীলনব্রতী হতে দেখা যায়। তিরিশের দশকে তাঁর লেখা কয়েকটি ছোটগল্প স্বনামে ও বেনামে প্রকাশিত হয়। ১৯৪৫ সালে তাঁর নদী ও নারী উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই বছর Men and Rivers নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়। এ উপন্যাসে কবির পদ্মানদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন। ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions