নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে ?

A বাবুরাম ভট্টরাই

B শের বাহাদুর দেউবা

C ক্যাপই শর্মা অলি

D পুস্প কমল দাহাল

Solution

Correct Answer: Option D

২০ নভেম্বর ২০২২ নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হয়। জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী, সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন পুস্প কমল দাহাল। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল UML'র একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন। ২৫ ডিসেম্বর ২০২২ সিপিএন-মাওবাদী সেন্টারের চেয়ারম্যান পুস্প কমল দাহাল ওরফে প্রচণ্ডকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী । ২৬ ডিসেম্বর ২০২২ তিনি তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৫ আগস্ট ২০০৮-২৫ মে ২০০৯ এবং ৪ আগস্ট ২০১৬ ৭ জুন ২০১৭ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions