ছয়টি পরপর সংখ্যা দেয়া আছে । যদি প্রথম তিনটি সংখ্যার যোগফল ১৮৩ হয় তবে শেষ তিনটি সংখ্যার যোগফল কত ?

A ১৭২ 

B ১৮২ 

C ১৯২ 

D ১৯৯ 

Solution

Correct Answer: Option C

ধরি, ছয়টি পরপর সংখ্যা যথাক্রমে: x, x+১, x+২, x+৩, x+৪ এবং x+৫।
প্রথম তিনটি সংখ্যা হলো: x, x+১, x+২।

প্রশ্নমতে,
x + (x + ১) + (x + ২) = ১৮৩
বা, ৩x + ৩ = ১৮৩
বা, ৩x = ১৮৩ - ৩
বা, ৩x = ১৮০
বা, x = ১৮০ / ৩
∴ x = ৬০
সুতরাং, সংখ্যাগুলো ৬০ থেকে শুরু।
প্রথম তিনটি সংখ্যা: ৬০, ৬১, ৬২।
শেষ তিনটি সংখ্যা হবে: ৬৩, ৬৪, ৬৫।
শেষ তিনটি সংখ্যার যোগফল = ৬৩ + ৬৪ + ৬৫ = ১৯২।

শর্টকাট টেকনিক:
প্রথম তিনটি সংখ্যার গড় = ১৮৩ / ৩ = ৬১।
যেহেতু সংখ্যাগুলো ক্রমিক, তাই মাঝেরটি (২য় সংখ্যা) ৬১।
তাহলে ১ম, ২য় ও ৩য় সংখ্যা যথাক্রমে ৬০, ৬১, ৬২।
পরের তিনটি সংখ্যা হবে ৬৩, ৬৪, ৬৫।
এদের গড় হবে মাঝেরটি অর্থাৎ ৬৪।
সুতরাং, শেষ তিনটির সমষ্টি = ৬৪ × ৩ = ১৯২।
অথবা, সরাসরি: ৩য় সংখ্যার শেষে ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ সংখ্যা অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা আগের সেটের (১ম, ২য়, ৩য়) তুলনায় ৩ করে বেশি।
মোট বেশি = ৩ × ৩ = ৯।
সুতরাং শেষ তিনটির যোগফল = ১৮৩ + ৯ = ১৯২।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions