কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

A ছায়ানট

B বুলবুল

C আলেয়া

D কুহেলিকা

Solution

Correct Answer: Option D

- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়।
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'

অন্যদিকে, 
- কাজী নজরুল ইসলাম রচিত নাটক- আলেয়া (১৯৩১)। 
- আধুনিক বাংলা সঙ্গীত জগতে তিনি 'বুলবুল' নামে খ্যাত।
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্য 'ছায়ানট' (১৯২৪)। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions