Solution
Correct Answer: Option C
ধরি, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক = $x$
এবং দশক স্থানীয় অঙ্ক = $y$
সুতরাং, সংখ্যাটি = $10y + x$
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা = $10x + y$
প্রশ্নমতে,
(মূল সংখ্যা) - (স্থান বিনিময় কৃত সংখ্যা) = 36
বা, $(10y + x) - (10x + y) = 36$
বা, $10y + x - 10x - y = 36$
বা, $9y - 9x = 36$
বা, $9(y - x) = 36$
বা, $y - x = \frac{36}{9}$
$\therefore y - x = 4$
অর্থাৎ, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হলো 4।
শর্টকাট টেকনিক:
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে মূল সংখ্যা এবং স্থান বিনিময় করা সংখ্যার পার্থক্যকে সবসময় 9 দিয়ে ভাগ করলে অঙ্কদ্বয়ের পার্থক্য বা অন্তর পাওয়া যায়।
এখানে পার্থক্য = ৩৬।
সুতরাং, অঙ্কদ্বয়ের পার্থক্য = $36 \div 9 = 4$।