একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কাল ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট অংশ ২ মিটার হলে, বাঁশটির মোট দৈর্ঘ্য কত ?

A ১০০ 

B ১০৫ 

C ১০৮ 

D ১২০ 

Solution

Correct Answer: Option D

মনে করি, বাঁশটির মোট দৈর্ঘ্য = ১ অংশ
বাঁশটির লাল, কালো ও সবুজ কাগজে আবৃত মোট অংশ
$= (\frac{২}{৫} + \frac{১}{৪} + \frac{১}{৩}) \text{ অংশ}$
$= \frac{২৪ + ১৫ + ২০}{৬০} \text{ অংশ}$ [৫, ৪ ও ৩ এর ল.সা.গু. = ৬০]
$= \frac{৫৯}{৬০} \text{ অংশ}$

সুতরাং, বাঁশটির অবশিষ্ট অংশ
$= ( ১ - \frac{৫৯}{৬০} ) \text{ অংশ}$
$= \frac{৬০ - ৫৯}{৬০} \text{ অংশ}$
$= \frac{১}{৬০} \text{ অংশ}$

প্রশ্নমতে,
বাঁশটির $\frac{১}{৬০}$ অংশ = ২ মিটার
$\therefore$ বাঁশটির ১ বা সম্পূর্ণ অংশ = $(২ \times \frac{৬০}{১})$ মিটার
$= ১২০ \text{ মিটার}$
$\therefore$ বাঁশটির মোট দৈর্ঘ্য ১২০ মিটার

শর্টকাট টেকনিক:
পরীক্ষার হলে দ্রুত সমাধান করার জন্য ভগ্নাংশের হরগুলোর ল.সা.গু. বের করতে হবে।
এখানে হরগুলো হলো ৫, ৪ এবং ৩।
৫, ৪ ও ৩-এর ল.সা.গু. = ৬০।

এখন, অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটি ৬০ দ্বারা নিঃশেষে বিভাজ্য তা দেখবো।
১০০ $\div$ ৬০ (বিভাজ্য নয়)
১০৫ $\div$ ৬০ (বিভাজ্য নয়)
১০৮ $\div$ ৬০ (বিভাজ্য নয়)
১২০ $\div$ ৬০ = ২ (নিঃশেষে বিভাজ্য)
যেহেতু একমাত্র ১২০ সংখ্যাটিই ৬০ দ্বারা বিভাজ্য, তাই সঠিক উত্তর হবে ১২০ মিটার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৩
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য
The Modern Period & Post Modern Period.
Important Writers: Bertrand Russell, David Herbert Lawrence, Edward Morgan Forster, George Bernard Shaw, George Orwell, James Joyce, Rudyard Kipling, Samuel Beckett, Thomas Stearns Eliot, Virginia Woolf, William Butler Yeats
Other Writers: William Gerald Golding, Winston Churchill, Dylan Thomas, John Masefield, Joseph Conrad, John Millington Synge, Aldous Huxley, Graham Greene, H.G. Wells, Harold Pinter, J.K. Rowling
নোটঃ মূল লেখকদের জীবনী, সাহিত্যকর্ম, অবদান ও স্বীকৃতি বিস্তারিতভাবে এবং অন্যান্য লেখকদের শুধু গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্মের মূল অংশটুকু পড়ুন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ২৫
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শহীদুল্লা কায়সার, ড. মুহম্মদ শহীদুল্লাহ, হুমায়ূন আহমেদ, আহমদ ছফা
ইংরেজি: Important Writers of the Modern Ages
গণিত: সম্ভাব্যতা
সাধারণ জ্ঞান: বাংলাদেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্য
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা – ১০
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ:
যুক্তাক্ষর বিশ্লেষণ, বাংলা ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১৫
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক পরিবর্তন ও আধুনিকায়ন:
পরিবর্তনের সংজ্ঞা, উৎস, উন্নয়ন ও আধুনিকায়ন, পরিবর্তনের প্রকারভেদ এবং সামাজিক পরিবর্তনের তত্ত্বসমূহ (সরলরেখীয় ও জীব-চক্রাকার তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions