Solution
Correct Answer: Option C
মনে করি,
ছাত্র-ছাত্রীর সংখ্যা = ক জন
যেহেতু প্রত্যেকে ছাত্র-ছাত্রীর সংখ্যার চেয়েও ২০ পয়সা বেশি দেয়,
তাই, জনপ্রতি চাঁদার পরিমাণ = (ক + ২০) পয়সা
মোট চাঁদা = ছাত্র-ছাত্রীর সংখ্যা × জনপ্রতি চাঁদা
= ক × (ক + ২০) পয়সা
= (ক² + ২০ক) পয়সা
দেওয়া আছে,
মোট টাকা = ৪৮ টাকা
আমরা জানি, ১ টাকা = ১০০ পয়সা
সুতরাং, ৪৮ টাকা = ৪৮ × ১০০ = ৪৮০০ পয়সা
প্রশ্নমতে,
ক² + ২০ক = ৪৮০০
বা, ক² + ২০ক - ৪৮০০ = ০
বা, ক² + ৮০ক - ৬০ক - ৪৮০০ = ০ [মিডল টার্ম ফ্যাক্টর]
বা, ক(ক + ৮০) - ৬০(ক + ৮০) = ০
বা, (ক + ৮০) (ক - ৬০) = ০
হয়, ক + ৮০ = ০, বা ক = -৮০ (ইহা গ্রহণযোগ্য নয়, কারণ সংখ্যা ঋণাত্মক হতে পারে না)
অথবা, ক - ৬০ = ০, বা ক = ৬০
সুতরাং, ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬০ জন।
শর্টকাট টেকনিক (অপশন টেস্ট):
অপশন থেকে সংখ্যা নিয়ে যাচাই করি।
৬০ জন হলে প্রত্যেকে দেয় (৬০ + ২০) = ৮০ পয়সা।
মোট টাকা = ৬০ × ৮০ = ৪৮০০ পয়সা = ৪৮ টাকা।
এটি প্রশ্নের সাথে মিলে যায়। তাই উত্তর ৬০।