Solution
Correct Answer: Option A
ধরি,
পুত্রের বর্তমান বয়স = x বছর।
যেহেতু পুত্রের বয়স পিতার বয়সের এক-তৃতীয়াংশ, সেহেতু পিতার বর্তমান বয়স = 3x বছর।
12 বছর পর,
পুত্রের বয়স হবে = (x + 12) বছর
পিতার বয়স হবে = (3x + 12) বছর
প্রশ্নমতে,
12 বছর পর পুত্রের বয়স পিতার বয়সের অর্ধেক হবে।
অর্থাৎ, x + 12 = (3x + 12) / 2
বা, 2(x + 12) = 3x + 12
বা, 2x + 24 = 3x + 12
বা, 3x - 2x = 24 - 12
বা, x = 12
সুতরাং, পুত্রের বর্তমান বয়স 12 বছর।