Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
x + 2y = 4 ........ (i)
xy = 2 ............. (ii)
(ii) নং হতে পাই, y = 2⁄x
y এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
x + 2(2⁄x) = 4
বা, x + 4⁄x = 4
বা, (x² + 4)⁄x = 4
বা, x² + 4 = 4x [আড়গুণন করে]
বা, x² - 4x + 4 = 0
বা, (x)² - 2⋅x⋅2 + (2)² = 0
বা, (x - 2)² = 0
বা, x - 2 = 0
সুতরাং, x = 2
শর্টকাট টেকনিক (মান বসিয়ে):
xy = 2 সমীকরণটি লক্ষ্য করি। কোন দুটি সংখ্যা গুণ করলে 2 হয়?
সম্ভাব্য সংখ্যাগুলো হতে পারে (2, 1)।
এখন x = 2 এবং y = 1 হলে প্রথম সমীকরণটি সত্য হয় কি না যাচাই করি:
x + 2y = 2 + 2(1) = 4 (মিলে গেছে)
সুতরাং, x এর মান অবশ্যই 2।