- ‘বায়ান্নর দিনগুলো' রচনাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ থেকে সংকলিত।
- এ রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বর্ণিত হয়েছে।
- ভাষার দাবিতে ও বিনা বিচারে রাজবন্দিদের কারাগারে আটকে রাখার প্রতিবাদে ১৯৫২ সালে শেখ মুজিবুর রহমান ও তার সহকর্মী মহিউদ্দিন অনশন ধর্মঘট করে ছিলেন।
- সেই সঙ্গে ঢাকায় একুশে ফেব্রুয়ারিতে ছাত্রজনতার মিছিলে পুলিশের গুলিবর্ষণের খবর, অনশনরত অবস্থায় মৃত্যু আসন্ন জেনে মাতাপিতা, স্ত্রী সন্তানদের নিয়ে এবং মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতি বর্ণিত হয়েছে এ গ্রন্থে।