একটি বাক্সে 7টি লাল ও 6টি কালো বল আছে । এটি হতে দৈবভাবে 6টি বল উঠানো হলে, 4টি কালো ও 2টি লাল বল পাওয়ার সম্ভাবনা ?

A   0.3875 

B    0.1836 

C    0.2567 

D   None 

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
লাল বল = ৭টি
কালো বল = ৬টি
∴ মোট বল সংখ্যা = ৭ + ৬ = ১৩টি।

মোট বল উঠানো হবে ৬টি।
১৩টি বল থেকে ৬টি বল বাছাই করার মোট উপায় = 13C6
= (13 × 12 × 11 × 10 × 9 × 8)(6 × 5 × 4 × 3 × 2 × 1)
= ১৭১৬

এখন, ৬টি বলের মধ্যে ৪টি কালো ও ২টি লাল বল হতে হবে।
৬টি কালো বল থেকে ৪টি কালো বল নেওয়ার উপায় = 6C4 = 6C2 [যেহেতু nCr = nCn-r]
= (6 × 5)(2 × 1) = ১৫

৭টি লাল বল থেকে ২টি লাল বল নেওয়ার উপায় = 7C2
= (7 × 6)(2 × 1) = ২১
∴ অনুকূল বাছাই সংখ্যা = ১৫ × ২১ = ৩১৫

আমরা জানি,
সম্ভাবনা = অনুকূল ফলাফলমোট ফলাফল
∴ নির্ণেয় সম্ভাবনা = 3151716
৩ দিয়ে কাটাকাটি করলে পাই = 105572
দশমিকে রূপান্তর করলে ≈ ০.১৮৩৫৬...
যা প্রায় ০.১৮৩৬ এর সমান।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions