Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
সাদা বল = ৪টি
লাল বল = ৫টি
সবুজ বল = ৬টি
∴ মোট বল সংখ্যা = ৪ + ৫ + ৬ = ১৫টি।
১৫টি বল থেকে ৩টি বল দৈবচয়নভাবে নেওয়া বা বাছাই করার মোট উপায় = 15C3
= (15 × 14 × 13) ⁄ (3 × 2 × 1)
= ৪৫৫
এখন, তিনটি বলই লাল হতে হলে, ৫টি লাল বল থেকে ৩টি বল বাছাই করতে হবে।
৫টি লাল বল থেকে ৩টি বল বাছাই করার উপায় = 5C3
= (5 × 4 × 3) ⁄ (3 × 2 × 1)
= ১০
আমরা জানি,
সম্ভাবনা = অনুকূল ফলাফল ⁄ মোট ফলাফল
∴ নির্ণেয় সম্ভাবনা = 10 ⁄ 455
উভয় পক্ষে ৫ দ্বারা ভাগ করে পাই,
= 2 ⁄ 91
শর্টকাট টেকনিক:
প্রথম বলটি লাল হওয়ার সম্ভাবনা × দ্বিতীয় বলটি লাল হওয়ার সম্ভাবনা × তৃতীয় বলটি লাল হওয়ার সম্ভাবনা
= 5⁄15 × 4⁄14 × 3⁄13
= 1⁄3 × 2⁄7 × 3⁄13
= 2⁄(7 × 13)
= 2⁄91