Solution
Correct Answer: Option D
একটি মুদ্রা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল ২ টি (Head বা Tail)।
মুদ্রাটি ৩ বার নিক্ষেপ করা হলে মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা = ২৩ = ৮ টি।
নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ:
S = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
এখানে,
H = Head (মাথা/শাপলা)
T = Tail (লেজ/মানুষ)
আমাদের এমন ফলাফল বাছতে হবে যেখানে তিনটি মুদ্রায় একই পিঠ থাকে।
এমন ঘটনাগুলো হলো: {HHH, TTT}
অর্থাৎ, অনুকূল ফলাফলের সংখ্যা = ২ টি।
∴ একই পিঠ পাবার সম্ভাবনা = অনুকূল ফলাফল / মোট ফলাফল
= ২ / ৮
= ১ / ৪