পন্ডিতদের মতে, অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয়রাই বাংলার প্রাচীনতম জাতি । অস্ট্রেলিয়া মহাদেশের আদিবাসীদের সঙ্গে অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয়দের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ভাষার মিল রয়েছে বলেই ওই নাম। তবে এরা যে কেবল মাত্র বাংলায় ছিল তা কিন্তু নয়। প্রায় তিরিশ হাজার বছর আগেই অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয়া ভারতীয় উপমহাদেশে ছড়িয়েছিল। প্রাচীন বাংলায় (বা বলা ভালো: প্রাগৈতিহাসিক বাংলায়) অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয়দের আরও এক নিকটতম প্রতিবেশি ছিল। এরা
কিরাত নামে পরিচিত। কিরাতরা ছিল মঙ্গোলয়েড জনগোষ্ঠীর মানুষ। এবং এরাও প্রাচীন বাংলায় অস্ট্রিকভাষী আদি-অস্ট্রেলীয়দের পাশাপাশি অরণ্যচারী জীবন যাপন করত। পরবর্তীকালে আর্যরা তাদের বৈদিক সাহিত্যে
অস্ট্রিক ও কিরাতদের অনেকটা ঘৃনাসূচক ‘নিষাদ’ বলে অবহিত করেছিল।