Solution
Correct Answer: Option D
প্রদত্ত ধারা: 1 + 3 + 5 + 7 + 9 + ....... + 51
এটি একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমান্তর ধারা।
এখানে,
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3 - 1 = 2
শেষ পদ = 51
ধরি, পদ সংখ্যা = n
আমরা জানি, n-তম পদ = a + (n - 1)d
বা, 51 = 1 + (n - 1)2
বা, 51 - 1 = 2n - 2
বা, 50 = 2n - 2
বা, 2n = 52
∴ n = 26
আমরা জানি, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n2
∴ নির্ণেয় সমষ্টি = (26)2 = 676
শর্টকাট টেকনিক (পরীক্ষার জন্য):
বিজোড় ধারার ক্ষেত্রে যদি ১ থেকে শুরু হয়, তবে পদ সংখ্যা বের করে তার বর্গ করলেই উত্তর পাওয়া যায়।
পদ সংখ্যা বের করার নিয়ম: (শেষ পদ + ১) ÷ ২
পদ সংখ্যা = (51 + 1) ÷ 2 = 52 ÷ 2 = 26
সমষ্টি = (26)2 = 676