'চিত্তনামা' কার জীবনভিত্তিক কাব্য?

A দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

B বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে

C হযরত মুহম্মদ (সঃ)

D রবীন্দ্রনাথ ঠাকুর

Solution

Correct Answer: Option A

- কাজী নজরুল ইসলাম রচিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনীভিত্তিক গ্রন্থ ‘চিত্তনামা’ (১৯২৫)।
- ১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিং-এ মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুতে শোকার্ত কবি অর্ঘ্য, অকাল-সন্ধ্যা, সান্ত্বনা, রাজভিখারি নামে কয়েকটি কবিতা লেখেন। এ কাব্যের ‘ইন্দ্ৰপতন’ কবিতায় কবি মহানবীর সাথে চিত্তরঞ্জনকে তুলনা করেন।
- 'জন্মিলে তুমি মোহাম্মদের আগে হে পুরুষবর/ কোরানে ঘোষিত তোমার মহিমা হতে পয়গাম্বর।' কবিতাটি প্রকাশিত হওয়ার সাথে সাথে মুসলিমরা কবির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
- পরবর্তীতে এটির সংশোধিত রূপ প্রকাশ পায়। কবি কাব্যটি উৎসর্গ করেন চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে।
- বাসন্তী দেবীকে কাজী নজরুল ইসলাম মা বলে ডাকতেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions