৮ টি সংখ্যার গড় ১৪ এর মধ্যে ৬টির গড় ১৬ হলে বাকী সংখ্যা দুটির গড় কত ?

A   ১ 

B   ২০ 

C   ১৩ 

D   ৮ 

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
৮টি সংখ্যার গড় = ১৪
আমরা জানি, গড় × রাশির সংখ্যা = সমষ্টি
∴ ৮টি সংখ্যার সমষ্টি = (১৪ × ৮) = ১১২
আবার, ৬টি সংখ্যার গড় = ১৬
∴ ৬টি সংখ্যার সমষ্টি = (১৬ × ৬) = ৯৬
বাকি সংখ্যা দুটির সমষ্টি = (৮টি সংখ্যার সমষ্টি) – (৬টি সংখ্যার সমষ্টি)
= ১১২ – ৯৬
= ১৬
বাকী সংখ্যা ২ টির গড় = (সংখ্যা ২ টির সমষ্টি) ÷ ২
= ১৬ ÷ ২
= ৮

শর্টকাট টেকনিক:
৮টি সংখ্যার গড় ১৪। কিন্তু ৬টি সংখ্যার গড় ১৬, অর্থাৎ গড় থেকে ২ করে বেশি নিয়েছে।
মোট বেশি নিয়েছে = ৬ × ২ = ১২
এই বাড়তি ১২ সংখ্যাটি বাকী দুটি সংখ্যা থেকে কমে যাবে।
বাকি দুটি সংখ্যার গড় হবে = ১৪ – (১২ ÷ ২)
= ১৪ – ৬
= ৮
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions