বেহুলা, লখিন্দর, চাঁদ সওদাগর, সাপের দেবী মনসা হলো মনসামঙ্গল কাব্যের চরিত্র।
- মনসামঙ্গল কাব্য পদ্মপুরাণ নামেও পরিচিত।
- এর আদিকবি কানাহরি দত্ত এবং শ্রেষ্ঠকবি নারায়ণ দেব৷
- মনসা দেবীর অপর নাম— কেতকা ও পদ্মাবতী।
- কানাহরি দত্তের জন্ম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরৈল দত্তবাড়িতে।
- দ্বিজ বংশীদাস মনসামঙ্গল কাব্য ধারার কবি।
- ক্ষেমানন্দ ছিলেন মনসামঙ্গলের জনপ্রিয় কবি।