'রক্তকরবী' ও 'রক্তাক্ত প্রান্তর' যথাক্রমে লিখেছেন-
A জহির রায়হান ও মুনীর চৌধুরী
B মুনীর চৌধুরী ও শহীদুল্লাহ কায়সার
C রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
D জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সার
Solution
Correct Answer: Option C
- রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক ‘রক্তকরবী’ (১৯২৬)।
- মানুষের প্রবল লোভ কিভাবে জীবনের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক উৎপাদনের যন্ত্রে পরিণত করে এবং এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কি রূপ ধারণ করে, তারই রূপায়ণ ‘রক্তকরবী' নাটক।
- মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২)।
- ১৭৬১ সালের পানিপথের ৩য় যুদ্ধের কাহিনী এর উপজীব্য।
- নাট্যকার ইতিহাস থেকে এর কাহিনী গ্রহণ করেননি, কায়কোবাদ রচিত ‘মহাশশ্মশান' থেকে এর কাহিনী গ্রহণ করেছেন।