'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A   ঈশ্বরচন্দ্র গুপ্ত 

B   প্রমথ চৌধুরী 

C   বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় 

D   প্রভাতকুমার মুখোপাধ্যায় 

Solution

Correct Answer: Option B

'সবুজপত্র' পত্রিকা:
- বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহন বাংলা সাময়িকী।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ।
- এ পত্রিকাকে অবলম্বন করে চলিতরীতি বাংলাগদ্যে প্রতিষ্ঠা লাভ করে।
- এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। 'সবুজপত্র' রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও ভাষারীতির আধুনিকতার বিকাশে বিশেষ সহায়ক হয়েছিল। এরপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর চলিতরীতির গদ্য লেখায় অধিক উৎসাহী হন।

প্রমথ চৌধুরী:
- তিনি ৭ আগস্ট, ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions