Correct Answer: Option B
রবীন্দ্রনাথ সর্বপ্রথম অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে দেখা করেন ১৯২৬ সালে, যদিও প্রথম সাক্ষাতের কোনো আলাপ-আলোচনার প্রমাণ নেই। তবে এ সত্যি, যে দুজনের মধ্যে চিঠি লেখালিখি হতো। যার মাধ্যমে তাঁরা একে-অপরকে দার্শনিকভাবে, আদর্শিক দিক দিয়ে ও ব্যক্তিগত জায়গা থেকে বুঝতে শেখেন, একে-অপরের ভাবনা ও মতবাদ নিয়ে প্রবল আগ্রহ প্রদর্শন করেন। তারপর দ্বিতীয়বারের জন্য তাঁদের কথা হয়, আর সেই কথোপকথনকে আজ অব্দি বিশ্বের শ্রেষ্ঠতম কথোপকথন হিসেবে গণ্য করা হয়।
জুলাই ১৪, ১৯৩০। কবিগুরু তখন অক্সফোর্ডে কিছু বক্তৃতার কার্যক্রম শেষ করে বার্লিনে পাড়ি জমান। সেখানকার ক্যাপুথ নামক এক খোলামেলা স্থানে, নির্জন বাতাবরণের নিচে আইনস্টাইনের কাঠের তৈরি বাড়ি। এই বাড়িতে তাদের দুইজনের সাক্ষাত হয়। রবীন্দ্রনাথ এর সাথে ছিলেন অমিয় চক্রবর্তী।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions