আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি-

A মাইকেল মধুসূদন দত্ত

B কাজী নজরুল ইসলাম

C রবীন্দ্রনাথ ঠাকুর

D ফররুখ আহমদ

Solution

Correct Answer: Option A

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি- মাইকেল মধুসূদন দত্ত। এটা বিসিএস পরীক্ষার প্রশ্নের ফাঁদ। অনেকে এত বেশি এক্সাইটেড হয়ে 'কাজী নজরুল ইসলাম' দিয়ে আসবেন। 

বাংলা সাহিত্য কিছু গুরুত্তপুর্ণ প্রথমঃ
- রংপুর থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ : নীলদর্পণ (১৮৬০) (দীনবন্ধু মিত্র)
- একুশের প্রথম নাটক : কবর (১৯৫৩) (মুনীর চৌধুরী)
- একুশের প্রথম উপন্যাস : আরেক ফাল্গুন (১৯৬৮) (জহির রায়হান)
- বাংলা সাহিত্যের প্রথম সনেটগ্রন্থ : চতুর্দশপদী কবিতাবলী (মাইকেল মধুসূদন দত্ত)
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক : কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য : মেঘনাদবধ (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত
- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী : দিকদর্শন (১৮১৮) (শ্রীরামপুর মিশনারীগণ)
- একুশের প্রথম সাহিত্য সংকলন : একুশে ফেব্রুয়ারি (হাসান হাফিজুর রহমান)
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক/আধুনিক নাটক : শর্মিষ্ঠা (মাইকেল মধুসূদন দত্ত)
- বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী : আমার জীবন (রাসসুন্দরী দাসী)
- একুশের প্রথম কবিতা : কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (মাহবুব উল আলম চৌধুরী)
- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার : বসন্তকুমারী, মীর মশাররফ হোসেন
- প্রথম বাঙালি মুসলমান গদ্য লেখক : মীর মশাররফ হোসেন
- চলিত রীতির প্রবর্তক : প্রমথ চৌধুরী

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions