'নটগুরু' হিসেবে সুনাম ছড়িয়ে পড়েছে কোন লেখকের ?

A  রামনারায়ণ তর্করত্ন 

B  গিরিশ চন্দ্র ঘোষ 

C  দ্বিজেন্দ্র লাল রায় 

D  মাইকেল মধুসূদন দও 

Solution

Correct Answer: Option B

- গিরিশচন্দ্র ঘোষকে মূলত ‘নটগুরু’ হিসেবে স্মরণ করা হয়।
- তিনি রঙ্গমঞ্চের অভিনয় ও নাট্যধারাকে অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে প্রথমে একজন নট ও মঞ্চাধ্যক্ষ হিসেবে কাজ করেছিলেন, পরে নাট্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
- অভিনয় ক্ষেত্রের অভিজ্ঞতা তাঁর নাট্যরচনাকে প্রাণবন্ত ও মঞ্চনিষ্ঠ করে তুলেছিল।

- গিরিশচন্দ্র সাহিত্যের চেয়ে মঞ্চের কার্যকারিতাকে বেশি গুরুত্ব দিয়েছেন।
- শেষ জীবনে তিনি নিজস্ব ইচ্ছামত নাটক রচনার সুযোগ না পাওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করেছিলেন।
- এই আক্ষেপে নাট্যকারের সংকীর্ণ পরিশ্রম ও নাটকের প্রতি তাঁর নিবেদন স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

• গিরিশচন্দ্র ঘোষ রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো:
- আগমনী,
- প্রফুল্ল,
- জনা,
- বলিদান,
- অভিমন্যুবধ,
- সীতার বনবাস,
- সীতাহরণ,
- পাণ্ডবের অজ্ঞাতবাস,
- মীরকাশিম,
- ছত্রপতি শিবাজী,
- শঙ্করাচার্য,
- সিরাজদ্দৌলা,
- বিল্বমঙ্গল ঠাকুর।

• তাঁর রচিত প্রহসন:
- যামিনী চন্দ্রমাহীনা,
- ভোটমঙ্গল,
- গোপন চুম্বন,
- বেল্লিক বাজার ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions