একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সে.মি. এবং এক বাহু 5 সে.মি. হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান
সঠিক উত্তর: Option A
এখানে,
অতিভুজ = 13 সে.মি.
এক বাহু (ভূমি) = 5 সে.মি.
অপর বাহু (লম্ব) = ?
আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(অতিভুজ)² = (লম্ব)² + (ভূমি)²
বা, (13)² = (লম্ব)² + (5)²
বা, 169 = (লম্ব)² + 25
বা, (লম্ব)² = 169 - 25
বা, (লম্ব)² = 144
বা, লম্ব = √144
সুতরাং, লম্ব = 12 সে.মি.
অতএব, অপর বাহুর দৈর্ঘ্য 12 সে.মি.।