Solution
Correct Answer: Option A
• বাংলা ভাষায় রচিত প্রথম নাটক (মৌলিক) তারাচরণ সিকদার রচিত 'ভদ্রার্জুন” (১৮৫২)।
নাটক সম্পর্কিত সকল প্রথম:
• প্রথম সার্থক নাটক = মাইকেল মধুসূদন দত্তের “শর্মিষ্ঠা” (১৮৫৯)।
• প্রথম ট্রাজেডি নাটক = যোগেন্দ্র চন্দ্র নাথের ‘কীর্তিবিলাস’ (১৮৫২)।
• প্রথম সার্থক ট্রাজেডি নাটক = মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)।
• প্রথম সামাজিক নাটক = রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪)।
• প্রথম সাংকেতিক নাটক রচয়িতা = রবীন্দ্রনাথ ঠাকুর।
• প্রথম সাংকেতিক নাটক = শারদোৎসব (১৯০৮)।
• প্রথম মুসলমান নাট্যকার = মীর মশাররফ হোসেন।
• প্রথম মুসলমান রচিত বাংলা নাটক = বসন্তকুমারী (১৮৭৩)।
• প্রথম মুসলমান চরিত্র অবলম্বনে বাংলা নাটক = জমিদার দর্পণ।
• প্রথম সার্থক নাট্যকার = মাইকেল মধুসূদন।
• প্রথম সার্থক কমেডি নাটক = মাইকেল মধুসূদনের “পদ্মাবতী”।
• প্রথম ভাষা আন্দোলনভিত্তিক নাটক = মুনীর চৌধুরীর ‘কবর’ (১৯৫৩)।
• প্রথম বাংলাদেশ বেতারে প্রচারিত নাটক = বুদ্ধদেব বসুর ‘কাঠঠোকরা’।
• প্রথম বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নাটক = ‘একতলা দোতলা’।