'কুমুদিনি' কোন উপন্যাসের নায়িকা ? 

A  যোগাযোগ 

B  ঘরের বাইরে 

C  নৌকাডুবি 

D  শেষের কবিতা 

Solution

Correct Answer: Option A

মধুসূদন ও কুমুদিনি চরিত্র দুটো রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের। রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' উপন্যাসটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক দ্বন্দ্বমূলক উপন্যাস। যোগাযোগ যখন 'বিচিত্রা' পত্রিকায় (আশ্বিন ১৩৩৪ হইতে চৈত্র ১৩৩৫ বঙ্গাব্দ) প্রকাশিত হয় তখন এর নাম ছিল 'তিনপুরুষ'। বিশ্বকবির ইচ্ছা ছিল এই উপন্যাসের কাহিনী সুত্র তৃতীয় পুরুষ পর্যন্ত টেনে নিয়ে যাবেন।
তার রচিত আরও কয়েকটি উপন্যাসঃ
- চোখের বালি,
- নৌকাডুবি,
- বৌঠাকুরানীর হাট,
- গোরা, ঘরে-বাইরে,
- যোগাযোগ,
- দুইবোন,
- চার-অধ্যায় ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions