'১৯৭১ বন্ধুর মুখে শত্রুর ছড়া' বইটি কে লিখেছেন ?
Solution
Correct Answer: Option D
১৯৭১ বন্ধুর মুখ শত্রুর ছায়া: হাসান ফেরদৌস
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: নভেম্বর ২০০৯
মোট ১২টি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থের শিরোনামগুলো থেকেই বোঝা যায়, প্রাবন্ধিক-গবেষক হাসান ফেরদৌসের অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি কত দিকে প্রসারিত। অধ্যায়গুলোর শিরোনাম হচ্ছে ‘বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইট হাউস’, ‘কূটনীতি: পর্দার আড়ালে, পর্দার বাইরে’, ‘উ থান্ট: পক্ষে না বিপক্ষে’, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারত’, ‘একাত্তরে চীন: ফিরে দেখা’, ‘ভুট্টো: জন্মের মিথ্যুক’, ‘একাত্তর: একজন বালুচ নেতার চোখে’, ‘একাত্তরে গণহত্যা ও ভুট্টোর “তওবা”’, ‘বাংলাদেশ-পাকিস্তান: স্বীকৃতির খেলা’, ‘বাল্টিমোর: ১৪ জুলাই ১৯৭১’, ‘সিডনি শ্যানবার্গের ১৯৭১’ ও ‘কনসার্ট ফর বাংলাদেশ’।