কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় ? 

A  পাল 

B  সেন 

C  মুঘল 

D  তুর্কী 

Solution

Correct Answer: Option A

- পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়।

- ভারতীয় উপমহাদেশে পাল রাজারা ৭৫০ থেকে ১১৬১ সাল পর্যন্ত শাসনক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মালম্বী। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে এবং সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে বৌদ্ধ সহজিয়াগণ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ’ রচনা করেন। 
- বৌদ্ধ সহজিয়া কর্তৃক রচিত হওয়ায় এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। 
- এছাড়াও এতে পাল রাজাদের সময়কালের সামাজিক ও অর্থনৈতিক চিত্র প্রতিফলিত হয়েছে। 
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন। 
- এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। প্রথম পদের রচয়িতা লুইপা। 
- চর্যাপদের সর্বোচ্চ ১৩টি পদের রচয়িতা কাহ্নপা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions