কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস ? 

A  শেষের কবিতা 

B  গোরা 

C  নৌকাডুবি 

D  চোখের বালি 

Solution

Correct Answer: Option B

গোরা ১৮৮০-এর দশকে ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা। এটি লেখার ক্রমে পঞ্চম এবং রবীন্দ্রনাথের তেরোটি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম। এটি রাজনীতি এবং ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ উপন্যাস। উপন্যাসে মুক্তি, সর্বজনীনতা, ভ্রাতৃত্ব, লিঙ্গ, নারীবাদ, বর্ণ, শ্রেণি, ঐতিহ্য বনাম আধুনিকতা, নগর অভিজাত বনাম গ্রামীণ কৃষক, ঐপনিবেশিক শাসন, জাতীয়তাবাদ এবং ব্রাহ্মসমাজ নিয়ে লেখা রয়েছে।
 
তার অন্য উপন্যাস চার অধ্যায় হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক বাংলা ভাষায় রচিত একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস। এটি ১৯৩৪ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস। এর কাহিনীর সঙ্গে রবীন্দ্রনাথের "রবিবার" গল্পের সম্পর্ক আছে।
 
তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- শেষের কবিতা,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- রাজর্ষি,
- চার অধ্যায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions