'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত-

A  অগ্নিবীণা 

B  বিষের বাঁশি 

C  ভাঙার গান 

D সর্বহারা

Solution

Correct Answer: Option A

‘প্রলয়োল্লাস’ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি পরাধীনতার গ্লানি মোচন করে নতুন সমাজ গড়ার এক উদাত্ত আহ্বান। কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-এর প্রথম কবিতা হিসেবে সংকলিত হয়েছে। ১৯২২ সালে (১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে) প্রকাশিত এই কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
* অগ্নিবীণা: এটি কাজী নজরুল ইসলামের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ। এতে মোট ১২টি কবিতা রয়েছে (যেমন: প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর-ধারিণী মা, আগমণী, ধূমকেতু, কামাল পাশা, আনওয়ার, রণভেরী, শাত-ইল্-আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম)। ‘প্রলয়োল্লাস’‘বিদ্রোহী’-র মতো কালজয়ী কবিতাগুলো এই গ্রন্থে স্থান পাওয়ায় এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
* অগ্নিবীণা (১৯২২),
* দোলনচাঁপা (১৯২৩),
* বিষের বাঁশি (১৯২৪),
* ভাঙার গান (১৯২৪),
* ছায়ানট (১৯২৫),
* সর্বহারা (১৯২৬),
* সিন্ধু-হিল্লোল (১৯২৭),
* জিঞ্জির (১৯২৮),
* সন্ধ্যা (১৯২৯),
* প্রলয়শিখা (১৯৩০)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions