Solution
Correct Answer: Option A
আমরা জানি, একটি ছক্কায় মোট ৬টি তল থাকে এবং তলগুলোতে 1, 2, 3, 4, 5, 6 সংখ্যাগুলো লেখা থাকে।
সুতরাং, একটি ছক্কা নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল = 6 টি।
এখানে '3' সংখ্যাটি ছক্কার তলে মাত্র একবারই আছে।
সুতরাং, অনুকূল ফলাফল (3 আসার সংখ্যা) = 1 টি।
আমরা জানি,
সম্ভাবনা = অনুকূল ফলাফল ⁄ মোট সম্ভাব্য ফলাফল
∴ 3 উঠার সম্ভাবনা = 1⁄6
শর্টকাট নিয়ম:
ছক্কার যেকোনো নির্দিষ্ট একটি সংখ্যা (যেমন 1, 2, 3, 4, 5 বা 6) উঠার সম্ভাবনা সর্বদা 1⁄6 হবে, কারণ প্রতিটা সংখ্যা একবার করেই থাকে।