একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাগানের ভেতরে চারিদিকে ১ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

A ২১৬ বর্গমিটার

B ১৩৬ বর্গমিটার

C ১২০ বর্গমিটার

D  ১৪৮ বর্গমিটার 

Solution

Correct Answer: Option B

আয়তাকার বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৪০ × ৩০ = ১২০০ বর্গমিটার।

বাগানের ভেতরে চারিদিকে ১ মিটার চওড়া রাস্তা থাকায় রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হবে (৪০ - ২×১) = ৩৮ মিটার।
এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ হবে (৩০ - ২×১) = ২৮ মিটার।

রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = ৩৮ × ২৮ = ১০৬৪ বর্গমিটার।

রাস্তার ক্ষেত্রফল = (বাগানের ক্ষেত্রফল) - (রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল)
= ১২০০ - ১০৬৪ = ১৩৬ বর্গমিটার।

উত্তর: B) ১৩৬ বর্গমিটার

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions