কোন শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন Football এবং 15 জন Cricket খেলতে পছন্দ করে । প্রত্যেক খেলোয়াড় 2টি খেলার অন্তত 1টি খেলা পছন্দ করে । কত ছাত্র দুটি খেলা পছন্দ করে ?

A   6 জন 

B  4 জন 

C  5 জন 

D  8 জন 

Solution

Correct Answer: Option C

মনে করি,
মোট ছাত্র সংখ্যা, n(S) = 30
যারা Football খেলতে পছন্দ করে তাদের সেট F হলে, n(F) = 20
যারা Cricket খেলতে পছন্দ করে তাদের সেট C হলে, n(C) = 15
উভয় খেলা পছন্দ করে এমন ছাত্র সংখ্যা = n(F ∩ C) = ?
যেহেতু প্রত্যেক খেলোয়াড় 2টি খেলার অন্তত 1টি খেলা পছন্দ করে, তাই ছাত্র সংখ্যার সংযোগ সেট বা ইউনিয়ন সেট মোট ছাত্রসংখ্যার সমান হবে।
অর্থাৎ, n(F ∪ C) = 30

আমরা জানি,
সেটের সূত্রানুসারে:
n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
বা, 30 = 20 + 15 - n(F ∩ C)
বা, 30 = 35 - n(F ∩ C)
বা, n(F ∩ C) = 35 - 30
বা, n(F ∩ C) = 5
সুতরাং, দুটি খেলাই পছন্দ করে এমন ছাত্র সংখ্যা 5 জন

শর্টকাট নিয়ম:
উভয় খেলা পছন্দ করে এমন ছাত্র সংখ্যা বের করার সহজ সূত্র:
উভয় = (১ম বিষয় + ২য় বিষয়) - মোট শিক্ষার্থী

এখানে,
১ম বিষয় (ফুটবল) = 20
২য় বিষয় (ক্রিকেট) = 15
মোট শিক্ষার্থী = 30
∴ উভয় খেলা পছন্দ করে = (20 + 15) - 30
= 35 - 30
= 5 জন
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions