দুইটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি নির্ণয় করুন ।

A  40 ও 20 

B  41 ও 21 

C  42 ও 21 

D  40 ও 21 

Solution

Correct Answer: Option A

ধরি, বড় সংখ্যাটি = x
এবং ছোট সংখ্যাটি = y

প্রশ্নমতে,
দুইটি সংখ্যার যোগফল, x + y = ৬০ ............ (i)
দুইটি সংখ্যার বিয়োগফল, x - y = ২০ ............ (ii)

এখন, সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,
x + y = ৬০
x - y = ২০
-------------------
২x = ৮০
বা, x = ৮০ / ২
$\therefore$ x = ৪০

আবার, সমীকরণ (i) থেকে (ii) বিয়োগ করে পাই,
x + y = ৬০
x - y = ২০
(-) (+) (-) [চিহ্ন পরিবর্তন করে]
-------------------
২y = ৪০
বা, y = ৪০ / ২
$\therefore$ y = ২০
সুতরাং, সংখ্যা দুইটি যথাক্রমে ৪০ ও ২০

শর্টকাট টেকনিক:
বড় ও ছোট সংখ্যা নির্ণয়ের সহজ সূত্র:
১. বড় সংখ্যা = (যোগফল + বিয়োগফল) / ২ = (৬০ + ২০) / ২ = ৮০ / ২ = ৪০
২. ছোট সংখ্যা = (যোগফল - বিয়োগফল) / ২ = (৬০ - ২০) / ২ = ৪০ / ২ = ২০
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions