টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে ? 

A  ৭ টা 

B  ৫ টা 

C  ৪ টা 

D  ৩ টা 

Solution

Correct Answer: Option B

ধরি, ৬টি দ্রব্যের ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি দ্রব্যের ক্রয়মূল্য = ১/৬ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১/৬ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ১) / (১০০ × ৬) টাকা
= ১২০ / ৬০০ টাকা
= ১ / ৫ টাকা
আমরা পেলাম, ১টি দ্রব্যের বিক্রয়মূল্য = ১/৫ টাকা

এখন,
১/৫ টাকায় বিক্রয় করতে হবে = ১টি
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ১ ÷ (১/৫) টি
= ১ × ৫/১ টি
= ৫ টি
সুতরাং, টাকায় ৫টি বিক্রয় করলে ২০% লাভ হবে।

শর্টকাট টেকনিক:
টাকায় যে কয়টি দ্রব্য কেনা হয়েছে তা যদি 'X' হয়, এবং লাভের হার 'R' হয়, তবে-
বিক্রয় সংখ্যা = [১০০/(১০০ + R)] × X
= [১০০ / (১০০ + ২০)] × ৬
= (১০০ / ১২০) × ৬
= (৫/৬) × ৬
= ৫ টি
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions