একটি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার মধ্যে 5/6 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশী হয়, তবে ছাত্রীর সংখ্যা কত?
A 25 জন
B 35 জন
C 30 জন
D 20 জন
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, মোট ছাত্র-ছাত্রী = ১ অংশ (সম্পূর্ণ অংশ) ছাত্র সংখ্যা = $\frac{5}{6}$ অংশ $\therefore$ ছাত্রী সংখ্যা = $1 - \frac{5}{6}$ অংশ $= \frac{6-5}{6}$ অংশ $= \frac{1}{6}$ অংশ
ছাত্র ও ছাত্রীর সংখ্যার পার্থক্য = $\frac{5}{6} - \frac{1}{6}$ অংশ $= \frac{4}{6}$ অংশ = $\frac{2}{3}$ অংশ
প্রশ্নমতে, $\frac{2}{3}$ অংশ = $120$ জন বা, ১ বা সম্পূর্ণ অংশ = $\frac{120 \times 3}{2}$ জন = $180$ জন (মোট শিক্ষার্থী) $\therefore$ ছাত্রীর সংখ্যা = ১৮০ এর $\frac{1}{6}$ জন $= 30$ জন। সুতরাং, ছাত্রীর সংখ্যা ৩০ জন।
বিকল্প পদ্ধতি (শর্টকাট): ধরি মোট শিক্ষার্থী $x$ জন। ছাত্র $\frac{5x}{6}$ এবং ছাত্রী $\frac{x}{6}$ প্রশ্নমতে, $\frac{5x}{6} - \frac{x}{6} = 120$ বা, $\frac{4x}{6} = 120$ বা, $x = \frac{120 \times 6}{4} = 180$ $\therefore$ ছাত্রী = $\frac{180}{6} = 30$ জন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৪
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য বিভিন্ন লেখকের স্বীকৃতি ও উপাধি, ইংরেজি বই অবলম্বনে কতিপয় বাংলা গ্রন্থ।